Apan Desh | আপন দেশ

গণমাধ্যমের ওপর আক্রমণ মানেই সভ্যতার ওপর আক্রমণ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের ওপর আক্রমণ মানেই সভ্যতার ওপর আক্রমণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন |

সরকার গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের আক্রমণকে সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরানবাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে, এর সঙ্গে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়