জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
জামালপুরে মাত্র ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়াও দুই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বন্ধ দোকানের ভেতর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিহতরা হলেন, মাদারগঞ্জের চরপাকেরদহ এলাকার সাইফুদ্দিনের মেয়ে রুপসী (১৬), বালিজুড়ি এলাকার রফিকুরের মেয়ে ও সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্সের শিক্ষার্থী রিমা (১৯), সদর উপজেলার নান্দিনা এলাকার শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) এবং মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী সামিউল ইসলাম ফকির আলী (৪৫)।
০৭:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার