Apan Desh | আপন দেশ

বরকলে গলায় ফাঁস লাগানো জেলের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

বরকলে গলায় ফাঁস লাগানো জেলের মরদেহ উদ্ধার

ফাইল ছবি, আপন দেশ

রাঙামাটির বরকল উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. আলী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবলং যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী নিজাম জোমাদ্দারের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেলে মো. আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে নিজাম জোমাদ্দার আলীকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে এনে তার মাছ ধরার জেলে হিসেবে নিয়োগ দিয়েছিল। কাজ করার পর বেতন না পাওয়ায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

এ বিষয়ে নিজাম জোমাদ্দার বলেন, জেলেরা দিনে আমার বাড়িতে থাকে, রাতে মাছ ধরার জন্য চলে যায়। ঘটনার দিন আমি পরিবার নিয়ে রাঙামাটিতে ছিলাম। বাসায় কেউ ছিল না। স্থানীয়দের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জেলেকে বেতন দেননি এমন অভিযোগে তিনি বলেন, জেলে আলী প্রতি বছর মাছ ধরার মৌসুমে আমার কাছে আসে। আমার পুরনো এবং পারিবারিক লোক।

সুবলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মকিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে  মরদহ উদ্ধার করেছে। শুনেছি ময়না তদন্তের জন্য  মরদহ রাঙামাটি নিয়ে যাওয়া হবে।

বরকল থানার ওসি মো. রফিক বলেন, পুলিশ  মরদহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। তবে ঘটনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়