ছবি: আপন দেশ
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
আরও পড়ুন<<>>একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হন শাহজাহান। শনিবার ভোরে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































