ছবি: আপন দেশ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এমডি বাঁধন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরে ওই কলোনি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
নিহতের মা সীমা বানু অভিযোগ করে বলেন, এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
এব্যাপারে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































