ফাইল ছবি, আপন দেশ
রাজধানীর আদাবরে একটি ব্যাগের ভেতর এক নারীর খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। ব্যাগের ভেতর থেকে তার মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড়ের ময়লাযুক্ত খাল থেকে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।
খালপাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে চলাচলকারী লোকজনের সন্দেহ হয়। কৌতূহলবশত স্থানীয়রা বস্তাটি টান দিলে প্রথমে ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন<<>>সরকারের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলব্যাগের মতো একটি ব্যাগের ভেতর থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে।
তবে খণ্ডিত দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































