ছবি: আপন দেশ
বাগেরহাটের ফকিরহাটে নদী থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৪০ বছর। মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসতে দেখে। ফকিরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে মরদেহটি ফকিরহাট এলাকায় আসে। খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দু’পাড়ে ভিড় করে।
আরও পড়ুন<> টাকা ভাংতি না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান বলেন, মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। তারা এসে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠনো হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































