Apan Desh | আপন দেশ

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে।

আরও পড়ুন : আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

‎এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।

‎এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া থানা পুলিশের।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch