Apan Desh | আপন দেশ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২০, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫

ছবি ভিডিও থেকে নেয়া

কক্সবাজারে ইনানী সমুদ্রসৈকতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ আগুন লাগার ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য এ অগ্নিকাণ্ড ও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। 

মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন<<>>সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, রিসোর্টটি একদম পুড়ে কয়লা হয়ে গেছে। মোট কয়জন মারা গেছে, এখনই বলতে পারছি না। আমরা উদ্ধার কাজ শুরু করেছি।

এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ দিকে এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়