ছবি : আপন দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কসটেপ মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
নিহত ব্যক্তির মুখে কসটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































