ছবি: আপন দেশ
পটুয়াখালীর নির্মাণাধীন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন নিহতের বাবা।
শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্মাণাধীন ইপিজেডের প্রধান ফটকের সামনের মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি মারামারির ঘটনার পর গত দুই দিন ধরে বাড়িতে ছিলেন না আব্বাস। শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে এক অটোরিকশাচালক তার চাচা শাহজালালকে ফোন করে জানান, ইপিজেডের সামনে আব্বাস অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন<<>>কাজিপুরে এন এম উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিম রেজাকে গণসংবর্ধনা
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, আব্বাসকে মারধর করা হয়ে থাকতে পারে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা, কিংবা কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহত আব্বাস সিকদার পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পচাকোড়ালিয়া গ্রামের মো. রফিক সিকদারের ছেলে। তিনি আগে কলেজে পড়াশোনা করলেও বর্তমানে কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানান তার চাচা ।
আব্বাসের বাবা মো. রফিক সিকদার অভিযোগ করে বলেন, তিনি এলাকায় ইউপি সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ফেসবুকে প্রচারণামূলক পোস্টার দেয়ার পর স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ বেড়ে যায় বলে তার দাবি। ওই পক্ষের সঙ্গে তার ছেলেরও দ্বন্দ্ব ছিল বলেও জানান তিনি।
এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রফিক সিকদার।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,স্থানীয় দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মামলা মামলা রাজু হয়নি। এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চলছে। তোদের গ্রেফতারের চেষ্ট অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































