Apan Desh | আপন দেশ

নিখোঁজের ৩ দিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি : আপন দেশ

নিখোঁজের ৩ দিন পর রাজধানীর লালবাগ থেকে শেখ ওয়াসিম রনি (৪৭) নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় তার ব্যবসায়ীক বন্ধু মাসুমকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনের নিচতলার পাশে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শেখ ওয়াসিম রনির বাসা খিলগাঁওয়ের শেখদী এলাকায়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিন আগে নিখোঁজ হন। তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে নিখোঁজ শেখ ওয়াসিম রনির মোবাইলের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিডি করার সময় মাসুম থানায় এসেছিলেন। 

আরও পড়ুন: হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

জিজ্ঞাসাবাদের এক পর্যায় তিনি শিকার করেন, তার কাছে শেখ ওয়াসিম রনি তিন লাখ টাকা পেতেন। সে টাকার জন্য চাপ দিতেন। তাই টাকা দেয়ার কথা বলে বাসায় নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর বাসার নিচের ফাঁকা স্থানে দুই ভবনের ফাঁকে বালু ও মাটি চাপা দিয়ে রাখেন। 

তিনি আরও জানান, মাসুমের দেওয়া তথ্যানুযায়ী সেখান গিয়ে বালু ও মাটি খুঁড়ে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়