Apan Desh | আপন দেশ

ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৯:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের রাজারহাটে ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। কয়েকদিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি।

আরও পড়ুন<<>>অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের সচেতন হওয়ার আহবান প্রতিমন্ত্রীর

প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরদেহটি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়