Apan Desh | আপন দেশ

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

ছবি : আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তার স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ছায়েদুর রহমানের তিন মেয়ে।

তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

আরও পড়ুন: টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম

হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়