Apan Desh | আপন দেশ

মরিয়মের মৃত্যু: স্ত্রী-শ্যালক গ্রেফতার, হতে পারেন গাজী নজরুলও

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের মৃত্যু: স্ত্রী-শ্যালক গ্রেফতার, হতে পারেন গাজী নজরুলও

ছবি : আপন দেশ

এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও শ্যালক ওবায়দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নজরুলও পুলিশ হেফাজতে রয়েছেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় এমপিদের আবাসিক ভবনের (ন্যাম ফ্ল্যাট) ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর নজরুল ও মাকসুদাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

এরপর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। তাতে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আসামি করা হয় নজরুল, মাকসুদা এবং নজরুলের শ্যালক ওবায়দুর রহমানকে।

আরও পড়ুন: সেনাপ্রধান দেশে ফিরেছেন

সে মামলায় মাকসুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। এমনটিই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ইবনে মিজান বলেন, মাকসুদা ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এমপি নজরুলকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর প্রবীণ রাজনীতিক নজরুল সাতক্ষীরা-৪ আসনের এমপি। তিনি জামায়তে ইসলামী থেকে নির্বাচিত হয়েছিলেন।

গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নজরুল তার দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন। তখন তার প্রথম স্ত্রীও স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন।

তবে নৈতিক স্খলনের কারণ দেখিয়ে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপরও নজরুলের এমপি পদ টিকে আছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়