ফাইল ছবি
নেত্রকোণার সদর উপজেলায় নিজ ঘরের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (০৯ আগস্ট সকালে জয়নগর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ২৫ বছর বয়সী স্বর্ণা আক্তার সদরের দক্ষিণকাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তারা জয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাতে ওসি আবুল খায়ের বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকলেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সকাল ৯টার দিকে প্রতিবেশীরা থানায় খবর দেন।
আরও পড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্বর্ণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে জানিয়ে ওসি আবুল খায়ের বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































