Apan Desh | আপন দেশ

লেবু বাগানে পড়েছিল কৃষকের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লেবু বাগানে পড়েছিল কৃষকের মরদেহ

আবদুল মাবুদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি লেবু বাগান থেকে আবদুল মাবুদ (৫০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের করলডেঙ্গা পাহাড়ের পাদদেশের ডুমুরিয়া খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পাহাড়ে পালন করা মহিষের হামলায় আবদুল মাবুদের (৫০) মৃত্যু হয়। মাবুদ করলডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ করলডেঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার বাড়ির বাসিন্দা। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে লেবু বাগানে কৃষিকাজ করতে যান আবদুল মাবুদ। সাধারণত কাজ শেষে বিকেল ৫টার দিকে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু ওই দিন বিকেল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন<<>>বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, মামা প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গিয়ে বাগানে মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন। ওই পাহাড়ে কয়েকটি মহিষের পাল লালন-পালন করা হয়। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে পাহাড়ে বিচরণ করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়