Apan Desh | আপন দেশ

নাটোরে নিখোঁজের ছয় দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৯, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:১০, ৬ অক্টোবর ২০২৬

নাটোরে নিখোঁজের ছয় দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। মঙ্গলবার  প্রতিবেশী মামুন হোসেনের নির্মাণাধীন শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন<<>>হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর আগুনে পোড়া মরদেহ

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়