Apan Desh | আপন দেশ

বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি শুরু করেন। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি সাজাপ্রাপ্ত। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। যিনি লন্ডনে অবস্থান করছেন।

সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহবায়ককে শোকজ

সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহবায়ককে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা শীর্ষক ব্যানার টানানিয়েছে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসান। কর্তৃপক্ষের অনুমতি না নেয়ায় ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ জারি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসান নিজেই।

০৮:০৫ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ, বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ, বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলায় জামিন নামঞ্জুর করে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (০৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক শাহিন কবির জামিন আবেদন খারিজ করে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার দায়ের করা ২ কোটি ২৩ লাখ টাকার অর্থ আত্মসাৎ মামলার (জিআর ২০৩/১৯) অন্যতম প্রধান অভিযুক্ত আসামি ইমরুল কায়েস সুমন। জামিন আবেদন খারিজের পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

০৬:৫৫ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে’

‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে’

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি তিনবারের সাবেক এমপি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ, অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।

০৭:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ০১ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

০৭:৪০ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

পদত্যাগপত্রে যা বললেন এমপি মিষ্টি

পদত্যাগপত্রে যা বললেন এমপি মিষ্টি

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার জেরে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। এর  মধ্যেই জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।

০৬:০৪ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মিষ্টির পদত্যাগ, সংসদীয় আসন শূন্য ঘোষণা

মিষ্টির পদত্যাগ, সংসদীয় আসন শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এই আসনের এমপি ছিলেন বিএনপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হলো। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেরদৌসিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

০৪:৫২ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রোববার সকালে তার স্বামী সোহেল খান তার ভাইয়ের ক্যান্সার সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয়া কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।

০৪:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement