Apan Desh | আপন দেশ

ডিএসসিসি প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ডিএসসিসি প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেয়া হয়েছে। 

আরও পড়ুন : সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়