মির্জা ফখরুল ইসলামের ওয়েবসাইট
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে জামায়াত জোটের বড় হাতিয়ার ছিল চাঁদাবাজির অভিযোগ। তবে বিএনপির পক্ষে ক্ষমতায় গেলে শক্ত পদক্ষেপের কথা বলা হয়েছিল। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠন করেছে বিএনপি। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী তারা। চাঁদাবাজির বিরুদ্ধে প্রথমে নিজ এলাকা দিয়ে শুরু করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ
ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহবান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।
পোস্টে আরও বলা হয়েছে, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পন্ড করব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































