ড. জাহিদ হোসেন।
সরকারের প্রথম কাজ ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা। আর এ প্রকল্প বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। এ মন্তব্য করেছেন মহিলা ও শিশু-বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহবান জানান।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, আমি আপনাদেরই একজন। সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন <<>> ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিএনপি সরকারের মন্ত্রিসভার দুই সদস্য—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।
অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদ আইয়ূব ভুঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষ নেতারাও অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































