Apan Desh | আপন দেশ

তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে মনোনয়ন দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে মনোনয়ন দিলো বিএনপি

রেজাউল করিম বাদশা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়ায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন<<>>৩ আসনের সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ

বগুড়া-৪ আসনের এমপি মো. মোশারফ হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়