ছবি: আপন দেশ
মানিকগঞ্জে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাজারে মনিটরিং অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান চলাকালে কার্তিক চন্দ্র নামের এক ব্যবসায়ীর দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন <<>>নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
এসময় রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি, মাছ ও মাংসের দোকানেও তদারকি করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফলমূল, তরিতরকারি ও মাছ-মাংসের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































