Apan Desh | আপন দেশ

একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে : মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর আমরা মুক্ত বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি।’

তিনি বলেন, ‘নিঃসন্দেহে একুশের চেতনাতেই আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, জুলাই যুদ্ধ সবকিছুই একুশের চেতনা থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সে কারণে এই একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে।’

আরও পড়ুন : শহীদ মিনারে জামায়াত আমীর, সাময়িক উত্তেজনা

তিনি আরও বলেন, ‘আজকে যে চ্যালেঞ্জগুলো আমাদের সমান আসছে, অর্থনীতিকে সচল করা, রাজনীতিকে আরও সংহত করা। এ কাজগুলোয় আমরা একুশের চেতনাকে ধারণ করে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়