Apan Desh | আপন দেশ

চাঁদা দাবির অভিযোগে কারাগারে বিএনপির ৩ নেতা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১০, ৪ মার্চ ২০২৬

চাঁদা দাবির অভিযোগে কারাগারে বিএনপির ৩ নেতা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি এগ্রোভেট কারখানায় চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরে সাঘাটা থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সৃজন আহমেদ শিপন।

আরও পড়ুন <<>> সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, দুই লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পরে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু