স্বর্ণের অলঙ্কার
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট ও ইসরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারেও তার প্রভাব পড়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন এ দাম রোববার (০১ মার্চ) থেকে কার্যকর হয়েছে। সোমবার (০২ মার্চ) ওই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
আরও পড়ুন<<>>মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ
অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৮ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।
বাজুস বলেছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































