Apan Desh | আপন দেশ

সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

ছবি: আপন দেশ

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেলেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা  মো. রফিকুল ইসলাম।

রোববার হাসপাতালে গিয়ে ডা. রফিকূল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন<<>>পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যাথা অনুভূত হলে পরীক্ষা-নীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (DVT)রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হয়। পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

তার পরিবার সেলিনা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়