ছবি: আপন দেশ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ডা. সিফাত, ডা. ফিরোজ, ডা. রাজ্জাক, ডা. হিমেল, ডা. সাব্বির, ডা. আরিফ, ডা. ইলিয়াস, ডা. শুভ, ডা. পাভেল, চিফ ফিজিওথেরাপিস্ট মহসিন আকন্দ, সজল, তানভীর হাসান এবং ছাত্রদল নেতা মুশফিক, শাহ পরান, মিরাজ হোসেন, মহিউদ্দিন মাহি, তিহান, প্রলয় ও তারেকসহ নেতৃবৃন্দ।
আরও পড়ুন <<>> সেলিমা রহমান হাসপাতালে ভর্তি
সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রুহুল কবির রিজভী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করেন এবং খালেদা জিয়া মুক্ত হওয়ার পরই বাসায় ফেরেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও দলের প্রতি দায়িত্ব পালনে রিজভী নিজের শারীরিক অবস্থার দিকেও খেয়াল করেননি। ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের শাসনামলে গুলিবিদ্ধ হলেও তিনি আপোস করেননি। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করতে নিরবচ্ছিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে গিয়ে গত ১০ ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন।
দোয়া মাহফিল থেকে রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতা এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































