প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
আজ ০৭ মার্চ (শনিবার) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের এ দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তথা এক—এগারোরোর সরকার তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি জামিনে মুক্তি পান।
২০ বছর আগে আজকের রাতে রাজধানীর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে বিনা ওয়ারেন্টে তারেক রহমানকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর তারেক রহমানকে একাধিক মামলায় আটক দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নির্যাতনে শিকার হন তিনি।
বিএনপির ভাষ্য অনুযায়ী, তৎকালীন সরকার রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে।
আরও পড়ুন<<>>এমপিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন তারেক রহমানের
ফলে প্রায় ১৮ মাস কারাগারে ছিলেন বিএনপির বর্তমান চেয়ারম্যান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।
বিএনপি নেতাদের অভিযোগ, ১/১১–এর তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় পরবর্তীতে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে। তাদের মতে, এসব মামলার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দিবসটি উপলক্ষ্যে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।
বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তারেক রহমান দলের নেতৃত্ব ধরে রেখেছেন। দলের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। তাই কারাবন্দী দিবসটি বিএনপির কাছে শুধু একটি স্মৃতির দিন নয়, বরং রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসেবেও বিবেচিত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































