Apan Desh | আপন দেশ

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অপর্নের পর তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে,গণহত্যাকারীরা দেশে ফিরছে এ ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে আবদুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি,১৯৭১ এর সে কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মত এ দেশের নিরহ মানুষ উপরে ঝাপিয়ে পড়েছিল। সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমরা সে আদর্শে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সে বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের উপরে জগৎদল পাথরের মত আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সে ধারণায় বিএনপি বিশ্বাস করে না বিএনপির জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আপনাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।

আরও পড়ুন <<>> সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালে ৫ আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।

নরসিংদীর চার আসনে বিএনপির সাংসদ যথাক্রমে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন( স্বাস্থ্য মন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সাংসদ আবদুল খানের নেতৃত্বে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবদুল মঈন খান বলেন, আমরা তাদের সমাধিস্থলে এসেছি তাদের আত্মার মাগফেরাত কামনা করে এখানে দোয়া করছি। সর্বশেষ সে স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈর শাসনের পরে বাংলাদেশের মানুষের স্বতস্ফূর্ত ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়