Apan Desh | আপন দেশ

বরিশাল বিভাগ

‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।তিনি বলেন, খেলাধুলাবান্ধব সমাজ গঠনে সরকার কাজ করছে। দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় খেলোয়াড় তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটডোর স্টেডিয়ামে তিনি এসব কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) আয়োজিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল হয়।

০৮:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

গ্রাম পুলিশ নিয়ে বরিশাল প্রশাসনের বিশেষ উদ্যোগ

গ্রাম পুলিশ নিয়ে বরিশাল প্রশাসনের বিশেষ উদ্যোগ

গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল জেলার উপজেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) এ লক্ষ্যে বরিশাল সদর উপজেলায় ৯৫ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশের দায়িত্ব পালন সহজতর করা, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

০৬:৪৮ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে প্রতিমায় চলছে রং-তুলির অপেক্ষা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় পটুয়াখালী  জেলায় গলাচিপা উপজেলায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন কারিগররা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। উপজেলার ছোট-বড় ২৬টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।

০৩:২৭ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

বিএনপি ৭২-এর সংবিধান বহাল রেখে রাষ্ট্রকে কুক্ষিগত রাখতে চায়: মামুনুল হক

বিএনপি ৭২-এর সংবিধান বহাল রেখে রাষ্ট্রকে কুক্ষিগত রাখতে চায়: মামুনুল হক

বর্তমান সংবিধান ৭২-এর সংবিধান, যা ফ্যাসিবাদ তৈরি করে। বিএনপি ৭২-এর সংবিধান বহাল রাখতে চায়। এর মাধ্যমে তারা সরকারি চাকরিতে দলীয় লোক বসিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

০৮:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহবান জানিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।

০৮:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

নার্সের ভুল ইনজেশনে দুই নারীর মৃত্যু

নার্সের ভুল ইনজেশনে দুই নারীর মৃত্যু

বরিশালে নার্সের ভুল ইনজেশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ মার্চ) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান, গলা (ইএনটি) বিভাগের এ ঘটনা ঘটে। মৃত ২ নারী হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী শেফালী বেগম (৬০) ও বরিশাল নগরীর কাশিপুর এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম (৪৫)। তাদের মধ্যে শেফালী হাসপাতালের মহিলা ইএনটি ওয়ার্ডের ৭ নম্বর ও হেলেনা ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

০৪:১৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

বরিশালে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বহিষ্কার

বরিশালে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বহিষ্কার

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- ওবায়দুল ও আয়েশা বেগম।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ওবায়েদুল ও আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে কোনও কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। 

০৮:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সেফ এক্সিট আমার জন্য নয়: ফারুক ই আজম

সেফ এক্সিট আমার জন্য নয়: ফারুক ই আজম

আমি মুক্তিযোদ্ধা, আমার জন্য সেফ এক্সিট নয়, আমি এ দেশেই থাকব’। এভাবেই সাংবাদিকদের কাছে সেফ এক্সিট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারের এ উদ্যোগ ঐতিহাসিক।

০৫:৩২ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement