বিএনপির চেয়ারম্যান তারেক রহমান : ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারাভিযানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও যশোর সফর শেষে এক দিনের বিরতি শেষে ফের প্রচারে যাচ্ছেন তিনি। এবার তার লক্ষ্য বরিশাল বিভাগ।
সে লক্ষ্যে বুধবার (০৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। বেলা ১১টায় বিমান যোগে তিনি বরিশালে যাবেন। নগরীর বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশ নিবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার বিমান যোগে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।
গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একইদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।
আরও পড়ুন<<>>বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার
এরপর তারেক রহমান ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন। তারপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩টি নির্বাচনী সমাবেশ অংশ নেন তিনি।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিনদিনের সে সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।
সোমবার (০২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































