Apan Desh | আপন দেশ

আমুর বাড়ি গুড়িয়ে দিল ছাত্রজনতা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আমুর বাড়ি গুড়িয়ে দিল ছাত্রজনতা

ছবি সংগৃহীত

বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর গুঁড়িয়ে দেয়া হয়। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসানাতের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখেন সেনা সদস‍্যরা।

বুধবার সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেন সেনা সদস‍্যদের একটি দল।

রাত পৌনে ১২টার নাগাদ কয়েক শ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড ভেঙে ফেলে। পরে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়।

এদিকে বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা।

এর আগে গত ৫ আগস্ট এই দুটি বাড়ি প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত