পিরোজপুরে পিকআপের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৯)। আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে স্বজনদের চট্টগ্রাম যেতে বাসে উঠিয়ে দিতে ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন। এ ঘটনায় আহত হন চারজন।
তাদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। তবে পিকআপটি আটক করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























