Apan Desh | আপন দেশ

স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন স্ত্রী

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১০ জুন ২০২৪

স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন স্ত্রী

বরগুনার বামনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন আরিফা বেগম নামের এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফোরকানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি পেশায় অটোচালক।

ঘটনাটি রোববার (৯ জুন) রাত ১টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে ঘটে। সেখানে একটি ভাড়া বাসায় ওই দম্পতি থাকতেন বলে জানা গেছে। আরিফা বেগম ভুক্তভোগী ফোরকানের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে বাসায় ফেরেন ফোরকান। কৌশলে স্ত্রী আরিফা ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন>> সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা

সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফোরকানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বামনা থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে প্রাথমিকভাবে জেনেছি। ফোরকান দুটি বিয়ে করার পরেও অন্য আরেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এসব বিষয় জানতে পেরে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে স্বামী ফোরকানের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান তার দ্বিতীয় স্ত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপির মিছিলে আ.লীগের হামলায় জাসাস নেতাসহ নিহত ২ আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এনআইডি সেবায় হয়রানি বন্ধে কঠোর সিইসি গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আতঙ্কে উপকূল রুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য