ছবি : আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার উদ্দেশে দীর্ঘ দুই দশক পর বরিশালে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (০৪ ফেব্রুয়ারি) হেলিকপ্টারযোগে বিভাগীয় শহর বরিশালে পৌঁছেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে তৈরি মঞ্চে উঠেন বিএনপির এ শীর্ষ নেতা।
এসময় তারেক রহমানকে উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত করেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নেতাকর্মীদের কন্ঠে শোনা যায়, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। হাত নাড়িয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপির চেয়ারম্যানও।
এ জনসভায় দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এ মঞ্চেই বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।
আরও পড়ুন<<>>তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে উৎসবের আমেজhttps://www.dailyapandesh.com/politics/news/46355
২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন বেলস পার্ক মাঠে। সকাল ১০টার মধ্যে মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠের আশপাশের এলাকা ও সড়কেও তারেক রহমানকে দেখার জন্য জনতার ভিড়।
জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানাবেন দলের চেয়ারম্যান। জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে তাদের দেয়া অঙ্গীকার পূরণে কি করনীয় তাও জানাবেন বলে আশা করছেন বরিশালের নেতাকর্মীরা।
বিভাগের নানা সমস্যার সমাধান ও এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তারা।
বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত ১৯ ও শরিকদের জন প্রার্থী মঞ্চ আসেন। তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।
বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































