Apan Desh | আপন দেশ

নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ বিএনপির তিন নেতাকে দলের সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করারও অভিযোগ রয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

আরও পড়ুন<<>>দল গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: এম এ হান্নান

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনী কাজ না করায় এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সকল পদ ও পদবি থেকে স্থায়ীভাবে আজীবনের জন্য বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হল।

বহিষ্কারকৃত ওই নেতারা হলেন, গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন। তিনি জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেয়া হয়েছে।

বিএনপি দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত ওই তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেনি। তারা একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

বহিষ্কৃত গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার জানিয়েছেন, এ সংক্রান্ত কোন কাগজ এখনও আমি হাতে পাইনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়