Apan Desh | আপন দেশ

আগুন

আগুন

গাজীপুরে জুতা কারখানায় আগুন

গাজীপুরে জুতা কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে  এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বউবাজার এলাকার ৫ রুম বিশিষ্ট একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।

১১:৫০ এএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে জরুরি দরজা ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় ডান পাশের চাকার অংশে আগুন লাগে। এরপর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের বের করে আনা হয়।

১২:০৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

০৭:২৮ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। এ বক্তব্যের কারণে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। 

০৫:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

১০:২৯ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

তেল নেয়ার পর বাইকে আগুন লাগে কেন

তেল নেয়ার পর বাইকে আগুন লাগে কেন

জ্বালানি সংকট বা মূল্যবৃদ্ধির সময় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেয়া এখন অনেকের নিত্যদিনের অভিজ্ঞতা। তবে উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে, তেল নেয়ার পরই অনেক ক্ষেত্রে বাইক স্টার্ট দিতে গিয়ে আগুন ধরে যাচ্ছে। এতে শুধু যানবাহনের ক্ষতি নয়, চালকের জীবনও ঝুঁকিতে পড়ছে। কেন এ আগুন লাগে: পেট্রোল অত্যন্ত দাহ্য পদার্থ। তেল নেয়ার সময় বা তার পরপরই বাইকের চারপাশে পেট্রোলের বাষ্প ছড়িয়ে পড়ে। এ বাষ্প খুব সহজেই আগুন ধরতে পারে। বাইক স্টার্ট দেয়ার সময় ইঞ্জিনে স্বাভাবিকভাবেই ইলেকট্রিক স্পার্ক তৈরি হয়। আশপাশে পেট্রোলের বাষ্প থাকলে এ ছোট স্পার্ক থেকেও আগুন লেগে যেতে পারে।

১২:৫২ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

০৭:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর এগোনোর পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ফেরির কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

০৯:০২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ২৪ দোকান

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ২৪ দোকান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুনের তীব্রতা খুব বেশি ছিল। অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফলের দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান ও ভাঙ্গারি দোকানসহ মোট ২৪টি দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা কান্নায় ভেঙে পড়েন এবং দাবি করেন, জীবিকার প্রধান উৎস ধ্বংস হয়ে গেছে।

০১:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ১১ তলা ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই ছাদে আশ্রয় নেন এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

০১:০৬ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement