ছবি: আপন দেশ
ফরিদপুরের সালথা উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসে। ফলে অবস্থা বেগতিক দেখে চোরের দল পালিয়ে যায়। তবে ফেলে রেখে যায় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
আরও পড়ুন <<>> চাঁদা না পেয়ে ডাব লুট করলো ছাত্রদল নেতা
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকার লোকজন চলে আসলে চোরেরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































