Apan Desh | আপন দেশ

‘জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার-কারচুপির পথ হতাশাজনক’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার-কারচুপির পথ হতাশাজনক’

নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পরাজয়ের আশঙ্কায় জামায়াতে ইসলামী যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি অনুরোধ জানিয়ে নজরুল ইসলাম বলেন, এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। সেজন্য পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোট দেবেন ও ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোটকেন্দ্র পরিত্যাগ করবেন।

তিনি ভোটের আগের দিনে ও রাতে সারা দেশে জামায়াতের সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটের চিত্র তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে আটক জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমিরের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক ও ২ বছরের কারাদণ্ড, টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক, সৈয়দপুর, কুমিল্লা  ও পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক করা হয়েছে।

তিনি বলেন, পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক, পল্লবীতে জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড ও কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার, ভোটারদের টাকা বিতরণ, জামায়াতের শিক্ষককে কারাদণ্ড, ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া, দৌড়ে পালালেন জামায়াত নেতা, নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে পড়ে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, দাড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা জামায়াত কর্মীদের, সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ, ঝিনাইদহ-৪ দাড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ, জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার, পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধার করেছে।

তিনি বলেন, রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে দিয়েছে , মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে আটক জামায়াত নেতা, রাতে ভোটকেন্দ্রে প্রবেশ ওজামায়াত নেতা আটক, রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের স্থানীয় নায়েবে আমীর আটক, টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও ও সিলসহ জামায়াত কর্মীকে হাতেনাতে ধরে এলাকাবাসী, বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক, মির্জাগঞ্জে অভিযোগে জামায়াত কর্মী আটক ও মুচলেকায় মুক্ত, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা, ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা হয়েছে। নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত। তোপের মুখে জামায়াতের এমপি প্রার্থী (ঢাকা-১৪), দুই জামায়াত নেতাকে আটকে রাখে বিএনপি নেতাকর্মীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়