Apan Desh | আপন দেশ

নির্বাচনের আগে একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগ

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় এসব কেন্দ্রের বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। 

পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

আরও পড়ুন : ‘ভোট কেনা জামায়াতের দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন’

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়