Apan Desh | আপন দেশ

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বর্তমানে আর কোনো আগুন নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : রমজানের প্রথম দিন স্বর্ণ-রুপার বাজারদর জেনে নিন

ভোর ৬টার কিছু আগে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়