Apan Desh | আপন দেশ

উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement