Apan Desh | আপন দেশ

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগুন লাগে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়