Apan Desh | আপন দেশ

উত্তরায় কাঁচাবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৫, ২৮ জানুয়ারি ২০২৬

উত্তরায় কাঁচাবাজারে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

রাকিবুল হাসান জানান, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আরও পড়ুন : ভোটারদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমিরের স্ত্রীর

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়