ছবি: আপন দেশ
কিছু রাজনৈতিক দল দ্বারা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করুন। জয়ের ব্যাপারা আমরা আশাবাদী। এমনই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশান দলীয় কার্যালয়ের সামনে এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, মোবাইলের মাধ্যমে গণমাধ্যমের সাহায্যে দেখেছি বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা এটা চাই না। ভোটাররা যদি বেরিয়ে এসে ভোট দেয় তাহলে সকল ষড়যন্ত্র ঠেকানো যাবে।
আরও পড়ুন <<>>প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান
সাংবাদিকদের আসন সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, অন্তত দেশ পরিচালনার যে কয়টি আসন প্রয়োজন। কম বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবো এমনই জানান তিনি।
তারেক রহমান বলেন, যারা এসব করছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারনা জন্মাচ্ছে। তবে আমরা আশা করবো নির্বাচন কমিশন তারাতাড়িই ভোটের ফলাফল ঘোষণা করবে। আমরা প্রত্যাশা নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে ফল প্রকাশ হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































