ছবি : আপন দেশ
উৎসব মুখর পরিবেশে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ সংসদীয় আসন রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
এদিন একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ড. জোবাইদা রহমান। তারা ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।
আরও পড়ুন<<>>ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
কেন্দ্রে প্রবেশের পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। ভোট দেয়া শেষে তিনি সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































