Apan Desh | আপন দেশ

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান রিজভীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ২ এপ্রিল ২০২৬

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান রিজভীর

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনও আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করে, যা ছিল চরম মিথ্যাচার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়