Apan Desh | আপন দেশ

এসি-ফ্যান একসঙ্গে চালানো উচিত?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৩০ এপ্রিল ২০২৪

এসি-ফ্যান একসঙ্গে চালানো উচিত?

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপপ্রবাহ জারি রয়েছে। বেলা বাড়তে থাকলেই বইতে শুরু করছে লু বা গরম হাওয়া। এ পরিস্থিতিতে একটু আরাম পাওয়ার জন্য পাখা চালালেও মিলছে না স্বস্তি। কারণ ফ্যান থেকেও বেরোচ্ছে গরম হাওয়া। এমতাবস্থায় একমাত্র স্বস্তি দিতে পারে এসির ঠান্ডা হাওয়া। শহরাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই লাগানো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। তবে এসি চালানোর সময় অনেকেই সিলিং ফ্যান বন্ধ রাখেন। অর্থাৎ এসি আর সিলিং ফ্যান তারা একসঙ্গে চালান না। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা!

আসলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে, এসি আর সিলিং ফ্যান একসঙ্গে চালালে ঘরের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়। আজ সেই ভুল ধারণাই ভেঙে দেয়া যাক। গরম লাগলে সকলেই প্রথমে এসি অন করেন। আর তার সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে দিলে ঘর কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ফলে দ্রুত স্বস্তি মেলে। সব মিলিয়ে বিদ্যুতের বিলও অনেকাংশে কমে যায়। বিষয়টা তাহলে বুঝিয়ে বলা যাক।

সাধারণ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গরমের সময় আশপাশের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এমনটা হলে আমাদের দেহ ঘাম নির্গত করে ঠান্ডা থাকে। আর্দ্রতার মাত্রা কম থাকলেই শুধু এটা হয়ে থাকে। কিন্তু আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেলে ঘাম সেভাবে কাজ করে না। ফলে আমরা অস্বস্তিতে পড়ি। কারণ বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকার ফলে আমাদের দেহ থেকে যে জল নির্গত হয়, তা শোষণ করতে দেরি হয়, কিংবা তা শোষণ করতে পারে না। আর এখানেই সাহায্য করে ফ্যান।

যদিও ফ্যান আশপাশটা ঠান্ডা করতে পারে না। তবুও ফ্যান থেকে নির্গত যে বাতাস এটি ঠেলে দেয়, তা ত্বক থেকে গরম বাতাস অপসারণ করতে এবং ঘামের বাষ্পীভবনে সহায়তা করে। এমনকি পরিস্থিতি আরামদায়ক করে তোলে।

একইভাবে এসির সঙ্গে একটি সিলিং ফ্যান ব্যবহার করলে ঘরের গরম বাতাস বেরিয়ে যাবে। আর এসি’র কারণে চারপাশের পরিবেশও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এর জন্য অবশ্য একটা ট্রিক অবলম্বন করতে হবে। সেটা হল এসি’র তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করা উচিত। এ তাপমাত্রায় রাখা এসি ও সিলিং ফ্যান একসঙ্গে কাজ করলে ঘরের তাপমাত্রা হবে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করা এসি’র মতো। এছাড়াও এসি’র সঙ্গে ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ বিলও প্রায় ১২-২০ শতাংশ সাশ্রয় হবে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের